সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
জেমস রিসের চরিত্রে

মস্কো থেকে সিআইএর সদর দপ্তর, কী ষড়যন্ত্রের মুখোমুখি ক্রিস?

১ মিনিটে পড়ুন ০
মস্কো থেকে সিআইএর সদর দপ্তর, কী ষড়যন্ত্রের মুখোমুখি ক্রিস?
ইনস্টাগ্রাম থেকে

প্রতিশোধের তালিকা শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। সহযোদ্ধা, স্ত্রী ও কন্যাকে হারানো জেমস রিস এবার খুঁজছেন বেঁচে থাকার নতুন উদ্দেশ্য। কিন্তু সবকিছু থেকে দূরে সরে গেলেও বিপদ তাঁর পিছু ছাড়ে না। নতুন এক ষড়যন্ত্র তাঁকে আবার ফিরিয়ে আনে অভিযানে। এবার সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নিজের পরিবারের অতীতও।

চার বছরের বেশি সময় পর ‘দ্য টার্মিনাল লিস্ট’-এর দ্বিতীয় মৌসুমে জেমস রিসের চরিত্রে ফিরছেন ক্রিস প্র্যাট। মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলের এই কমান্ডারকে দর্শক প্রথম মৌসুমে দেখেছিলেন ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে। এবার তাঁর সামনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জট।

ডেভিড ডিজিলিওর সৃষ্ট অ্যাকশন–থ্রিলার সিরিজটির নতুন মৌসুম বুধবার, ২১ অক্টোবর, প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। আটটি পর্বই একসঙ্গে প্রকাশ করা হবে। নির্মাণের সার্বিক তত্ত্বাবধানেও আছেন ডিজিলিও।  

মন্তব্য