সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
স্বামী ও ছেলের সঙ্গে সামিয়া

ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান

১ মিনিটে পড়ুন ০
ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান
ছবি: সামিয়ার সৌজন্যে
 ছেলের হাতে ন্যাড়া হলো মায়ের মাথা। একটু পর ছেলেও মাথা ন্যাড়া করে হাজির। মায়ের কষ্টের সময়ে তাঁকে একা থাকতে দিতে চাননি স্বামীও। তাই নিজের মাথার চুল ফেলে তিনিও দাঁড়ালেন স্ত্রীর পাশে। ক্যানসারের চিকিৎসায় চুল হারানোর কষ্টটা যেন সামিয়াকে একা বইতে না হয়, পরিবারের মানুষগুলোও ভাগ করে নিলেন সেই কষ্ট।
উপস্থাপক সামিয়া আফরিন এখন ডিম্বাশয় (ওভারিয়ান) ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছেন। চুল পড়ে যাবে, চিকিৎসক আগেই জানিয়েছিলেন। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন। প্রথমে চুল ছোট করেন, পরে ছেলে আহানাফ আরাবির হাতে মাথা ন্যাড়া করান। একটু পর ছেলে নিজেও মাথা ন্যাড়া করে হাসিমুখে হাজির হয়। স্ত্রীকে সঙ্গ দিতে মাথার চুল ফেলে দেন স্বামী এস এম রেজাউল ইমরানও।
গত ১৫ সেপ্টেম্বর মাথা ন্যাড়া করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি জানিয়েছেন সামিয়া। লিখেছিলেন, কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে মন খারাপ না করে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল।  

মন্তব্য