সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
অপেক্ষার বরফ গলছে

কে গলবে আর কে জমে যাবে...

১ মিনিটে পড়ুন ০
কে গলবে আর কে জমে যাবে...

শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আইসক্রিম দিয়ে। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ২৯ এপ্রিল। এক দশক পর তাঁদের শুরুর সেই সিনেমা মুক্তি পেয়েছে চরকিতে। গতকাল সোমবার রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে আইসক্রিম।

১৬ অক্টোবর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির থিমেটিক পোস্টার প্রকাশ করা হয়। ওই দিন রোববার মুক্তির তারিখ জানিয়ে লেখা হয়, ‘তাপমাত্রা বাড়ছে, আর অপেক্ষার বরফ গলছে! আর মাত্র দুদিন পর জানা যাবে, কে গলবে আর কে জমে যাবে! ২০ অক্টোবর আসছে রেদওয়ান রনি পরিচালিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম আইসক্রিম।’ ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়। রেদওয়ান রনি পোস্টারটি শেয়ার করলে মন্তব্যে উঠে আসে সিনেমাটি দেখার আগ্রহের পাশাপাশি পুরোনো স্মৃতিও। একজন লিখেছেন, ‘অপেক্ষায় আছি সিনেমাটি দেখার জন্য।’ আরেকজনের মন্তব্য, ‘এটা ছিল আমার জন্য প্রথম বাংলা সিনেমা, যেটা আমি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলাম।’

মন্তব্য