সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
ট্রাম্পের সমর্থন

নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন: যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে নিয়ে আবার ইরানে হামলার ছক কষছে

১ মিনিটে পড়ুন ০
নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন: যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে নিয়ে আবার ইরানে হামলার ছক কষছে
ছবি: এএফপি

ইসরায়েলের আসন্ন নির্বাচনে আবার প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট এত দিন এ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না বলে জানিয়েছিলেন। তবে গত রোববার আগের অবস্থান থেকে সরে এসে নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী এবং শান্তির জন্য আরও বড় অংশীদার’ বলে উল্লেখ করেন। একই পোস্টে তিনি বলেন, ইরানকে সামরিক ও আর্থিক-দুই দিক থেকেই ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করে দেওয়া হয়েছে। ইরান দ্রুত নিজেদের অবস্থান না বদলালে শিগগিরই বাকি কাজ শেষ করা হবে।

ট্রাম্প আরও বলেন, ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে নেতা নির্বাচন করলে যুক্তরাষ্ট্রকে একাই এ কাজ (ইরানকে দমানো) শেষ করতে হবে। আর তাতে আগ্রহী নন তিনি।

মন্তব্য