সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
পাইপে লুকিয়েও

শেষ রক্ষা হয়নি, পশ্চিমা-সমর্থিত বাহিনী কীভাবে হত্যা করল গাদ্দাফিকে

১ মিনিটে পড়ুন ১
শেষ রক্ষা হয়নি, পশ্চিমা-সমর্থিত বাহিনী কীভাবে হত্যা করল গাদ্দাফিকে
ফাইল ছবি: রয়টার্স

এক বা দুই নয়, টানা ৪২ বছর ছিলেন ক্ষমতায়। ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী। তবে শেষ পরিণতিটা মোটেও ভালো হয়নি। জীবনের শেষ সময়ে নর্দমার পাইপ থেকে আটক করা হয় তাঁকে। নেওয়া হয় টেনেহিঁচড়ে। এরপর গুলি, মৃত্যু। ক্ষতবিক্ষত করা হয় তাঁর শরীর। তিনি আফ্রিকার দেশ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি। তাঁর জীবনের শেষ কয়েকটা ঘণ্টায় কী ঘটেছিল, তা আজও রহস্য।

গাদ্দাফি আফ্রিকা ও আরব বিশ্বে খুবই জনপ্রিয় ছিলেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে সংহতি বৃদ্ধি করতে চেষ্টার কমতি রাখেননি। ছিলেন নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে। আবার লিবিয়ার শাসক থাকাকালীন দীর্ঘ একটি সময় পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন তিনি। এই পশ্চিমারাই শেষ পর্যন্ত তাঁর পতনে বড় ভূমিকা রেখেছিল। এমনকি যেসব মানুষের হাতে আটকের পর গাদ্দাফির মৃত্যু হয়, তাঁরাও ছিলেন পশ্চিমা সমর্থিত।

গাদ্দাফির বর্ণাঢ্য এক জীবন ছিল। সেসব বাদ দিয়ে তাঁর মৃত্যু নিয়ে আলাপ কেন? কারণ, ঠিক ১৫ বছর আগে ২০১১ সালের ২০ অক্টোবর আজকের দিনে মৃত্যু হয় লিবিয়ার এই নেতার। তবে গাদ্দাফির শেষ পরিণতি সম্পর্কে একেবারে শুরু থেকে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই চল্লিশের দশকে। জানতে হবে সাধারণ এক বেদুইন পরিবারে জন্ম নেওয়া মানুষটি কীভাবে রাষ্ট্রক্ষমতায় এলেন, কীভাবে এত দিন ক্ষমতা ধরে রাখলেন আর কীভাবে তাঁর পতন হলো।

মন্তব্য