সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
প্রথমার্ধে যোগ করা সময়ে

রোনালদোর পেনাল্টি মিস, বাড়ল মেসির সঙ্গে ব্যবধান

১ মিনিটে পড়ুন ০
রোনালদোর পেনাল্টি মিস, বাড়ল মেসির সঙ্গে ব্যবধান

পর্তুগাল দলে ৩০ দিন নিষিদ্ধ এবং ৩৫ হাজার টাকা জরিমানার শাস্তি পাওয়ার পর এটাই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ম্যাচ। জাতীয় দল কী মিস করছে, সেটা পারফরম্যান্স দিয়েই তাঁর দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু রোনালদো যেটা দেখিয়েছেন, তাতে হতাশ হতে পারেন তাঁর সমর্থকেরাই।

প্রথমার্ধে যোগ করা সময়ে পেনাল্টি মিস করেন। সেটা হতেই পারে, তবে পোস্টের বাইরে মেরে মিসটা যেভাবে করেছেন, সেটা ঠিক রোনালদো–সুলভ নয়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে তো বিস্ময় জাগল আরও।

সাদিও মানের হেড থেকে বল পেয়ে যান রোনালদো। তখন তাঁর সামনে শুধু ফাঁকা জাল। ওখান থেকে রোনালদোর মানের কেউ ক্রসবারের ওপর দিয়ে বল মারবেন, সেটা স্রেফ অবিশ্বাস্য!

তবে গতকাল রাতে নিওনের বিপক্ষে সৌদি প্রো লিগের এ ম্যাচে হার নিয়ে ফিরতে হয়নি ৪১ বছর বয়সী রোনালদোকে। ৬১ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জিতেছে (১–০) তাঁর দল আল নাসর।

মন্তব্য