সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আগে

আফগানিস্তান ম্যাচের আগে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাসকিন ও শরীফুল

১ মিনিটে পড়ুন ০
আফগানিস্তান ম্যাচের আগে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাসকিন ও শরীফুল

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই ১ নম্বরে ছিলেন। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পর শীর্ষ স্থানটা আরও মজবুত হয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খানের। এই পারফরম্যান্সের পর ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে রশিদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪২। আগের সপ্তাহে যা ছিল ৭১৪।

শীর্ষে থাকা রশিদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আবরার আহমেদের ব্যবধান এখন ৮০ পয়েন্টের। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এমন ছন্দে থাকা রশিদের বিপক্ষেই আজ বাঁচা–মরার ম্যাচে খেলবে বাংলাদেশ। টি–টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও আছেন এই রশিদ খান।

সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামও। ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন শরীফুল, ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে তাসকিন। দুজনেরই এটি সেরা অবস্থান।

মন্তব্য