সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
প্রধানমন্ত্রীর জাপান সফর

প্রধানমন্ত্রীর জাপান সফরে মেট্রোরেলের খরচ ও ঋণের সুদের হার কমানো নিয়েও আলোচনা হবে

১ মিনিটে পড়ুন ০
প্রধানমন্ত্রীর জাপান সফরে মেট্রোরেলের খরচ ও ঋণের সুদের হার কমানো নিয়েও আলোচনা হবে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরের আলোচনায় মেট্রোরেলের ব্যয় কমানো আর দেশটি থেকে নেওয়া ঋণের সুদের হার কমানোর বিষয়গুলো থাকবে। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রীর এই সফরে কৃষি, মৎস্যসম্পদ খাতে সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সরকারের আধুনিকীকরণের মতো বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এর মধ্যে কয়টি সই হবে জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, ‘আমরা আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছি। আমরা আশা করছি, এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে।’

মন্তব্য