সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
শ্লোগান দিচ্ছেন এক ইরানি নারী

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেন বারবার ব্যর্থ হচ্ছে

১ মিনিটে পড়ুন ০
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেন বারবার ব্যর্থ হচ্ছে
রয়টার্স

যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কয়েকটি কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চূড়ান্ত রূপ পেয়েছিল, তবে সেটিও মাত্র কয়েক দিনের মাথায় ভেঙে পড়ে।

আমার মতে, এ দুই পক্ষের কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘদিনের একটি ‘সিন্ড্রোম’ দ্বারা চালিত, যা বহু বছর ধরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নিয়ন্ত্রণ করে আসছে।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গভীর সংকট থেকে মনস্তাত্ত্বিক জটিলতার জন্ম হতে পারে, যা একটি দেশের রাজনৈতিক চেতনা ও স্মৃতিতে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। ফলে তা দেশগুলোর মধ্যে সমঝোতা ও আলোচনার চেষ্টাকে বারবার বাধাগ্রস্ত করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ সিন্ড্রোম দুটি মূল ‘কমপ্লেক্স’ নিয়ে গঠিত—প্রথমটি হলো ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘটনা থেকে ওয়াশিংটনে তৈরি হওয়া কমপ্লেক্স; আর দ্বিতীয়টি হলো আমেরিকার ঐতিহাসিক শত্রুতা এবং ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তেহরানে তৈরি হওয়া কমপ্লেক্স।

মন্তব্য